Pakistan Doing Cross Border Firing: বেসামাল পাকিস্তান গুলি চালাচ্ছে পুঞ্চ লক্ষ্য করে, ভাঙছে বাড়িঘর, মন্দির, মসজিদ

Pakistan Doing Heavy Shelling In Border (Photo Credit: ANI/X)

অপারেশন সিদূঁরের (Operation Sindoor) আঘাতে বেসামাল পাকিস্তান (Pakistan)। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) প্রবেশ করে ভারত যখন একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়, সেই সময় উপায়ন্তর না দেখে সীমান্তে গুলি চালানো শুরু করল পাকিস্তান। পুঞ্চে (Poonch) জনবসতি লক্ষ্য করে এক নাগাড়ে গুলি চালাচ্ছে পাকিস্তানি রেঞ্জার্সরা। ফলে পুঞ্চে বহু মানুষকে ঘর, বাড়ি ত্যাগ করে নিরাপদ জায়গায় সরে যেতে হচ্ছে। একের পর এক বাড়িতে গুলি লাগতে শুরু করেছে, ফলে ঘর, বাড়ির দেওয়াল ফুড়ে যেমন মানুষের গায়ে গুলি লাগার সম্ভাবনা রয়েছে, তেমনি গৃহপালিত পশুদেরও সরানো হচ্ছে। সবকিছু মিলিয়ে জঙ্গি নিধনে ভারত অপারেশন সিদূঁর শুরু করার পর থেকেই টালামাটাল পাকিস্তান এবার মানুষ মারার চেষ্টা করছে। পাক রেঞ্জার্সদের গুলি যেমন  মন্দিরের দেওয়াল ফুটো করে দিচ্ছে,  তেমনি মসজিদ এবং গুরুদ্বারেও চলছে গুলি। যার জেরে গোটা পুঞ্চ ইতিমধ্যেই ফাবঁকা করে দেওয়া  হয়েছে।

আরও পড়ুন: Masood Azhar's Brother Is Critical: জঙ্গিদের রক্ত ঝরছে পাকিস্তানে, ভারতের মিসাইলের আঘাতে আশঙ্কাজনক মাসুদ আজাহারের ভাই, 'জামাই আদরে' চিকিৎসা পাক সেনার হাসপাতালেই

দেখুন পাকিস্তান কীভাবে গুলি চালানো শুরু করেছে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement