Karnataka: লাইনচ্যুত ট্রেন, যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছাতে ২৭টি বিশেষ বাসের ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ

শনিবার দুধসাগরের কাছে লাইনচ্যুত হয় একটি মালবাহী ট্রেন। আর সেই কারণে মাঝরাস্তাতে আটকে পড়ে অমরাবতী এক্সপ্রেস।

প্রতীকী ছবি(Photo Credit: PTI)

শনিবার দুধসাগরের কাছে লাইনচ্যুত হয় একটি মালবাহী ট্রেন। আর সেই কারণে মাঝরাস্তাতে আটকে পড়ে অমরাবতী এক্সপ্রেস। সেই কারণে যাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নিল কর্ণাটক রেল কর্তৃপক্ষ। উত্তর-পশ্চিম কর্ণাটক সড়ক পরিবহণ কর্পোরেশনের (North West Karnataka Road Transport Corporation) সঙ্গে যৌথ উদ্যোগে ১৩০০ যাত্রীর জন্য ২৭টি বিশেষ বাসের ব্যবস্থা করা হল। ভাস্কো, পানাজি ও মাডগাঁও-এর উদ্দেশ্যে যে যাত্রীরা যাচ্ছিলেন। তাঁদের জন্য এই বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। রেল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাত জানিয়েছেন যাত্রীরা। বেশিরভাগ যাত্রীরাই ঘুরতে যাচ্ছিলেন। তাঁদের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement