Accident In UP: তীর্থ করতে পূর্ণগিরি যাচ্ছিলেন, পথেই ট্রাকের ধাক্কায় মৃত্যু ১০ জনের, আহত ১০

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। পরিস্থতি নিয়ন্ত্রণে আন আনার চেষ্টা চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কলকাতাঃ গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। বাস (Bus) ও ট্রাকের (Truck) সংঘর্ষ। ঘটনায় মৃত্যু ১১ জনের। আহত ১০। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh)  খুটার থানা এলাকার শাহজাহানপুরে (Shahjahanpur) । জানা গিয়েছে একটি বাসের উপর উঠে পড়ে ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১০ জনের। জানা গিয়েছে বাসযাত্রীরা তীর্থ করতে পূর্ণগিরি যাচ্ছিলেন। শাহজাহানপুর থানার পুলিশ অশোক কুমার মিনা জানিয়েছেন, বাসটি রাস্তার ধারে পার্ক করা ছিল। কিছু যাত্রী বাসের ভিতরেই ছিলেন। বাকিরা খাওয়া-দাওয়া করতে বাস থেকে নামেন। এমন সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। পরিস্থতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement