Accident Caught on Camera in Kerala: সজোরে দ্রুত গতির গাড়ির ধাক্কা, সন্তানের হাত ছেড়ে ছিটক পড়লেন মহিলা, দুর্ঘটনার ভয়ঙ্কর দৃশ্য
আচমকাই এক দ্রুত গতির গাড়ি সজোরে ধেয়ে এসে পিছন থেকে মহিলাকে ধাক্কা মেরে হাওয়ায় উড়িয়ে দূরে ছিটকে ফেলেন। সন্তানের হাত ছেড়ে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়েন মা।
Accident Caught on Camera in Kerala: দ্রুত গতির গাড়ির ধাক্কা মহিলাকে। সজোরে ধাক্কায় রাস্তার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছিটকে পড়ছেন মুসলিম মহিলা। কেরলের (Kerala) মল্লাপুরমের রাস্তায় দুর্ঘটনার চিত্র সিসিটিভি ক্যামেরাবন্দি হয়েছে। ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, বোরখা পরিহিত এক মহিলা তাঁর একরত্তি সন্তানের হাত ধরে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময়ে আচমকাই এক দ্রুত গতির গাড়ি সজোরে ধেয়ে এসে পিছন থেকে মহিলাকে ধাক্কা মেরে হাওয়ায় উড়িয়ে দূরে ছিটকে ফেলেন। সন্তানের হাত ছেড়ে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়েন মা। এমন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায় শিশু। উন্মত্তের মত দুর্ঘটনাগ্রস্ত মায়ের কাছে ছুটে যায় সে। মাকে জাগানোর চেষ্টা করে। ততক্ষণে ছুটে আসেন পথচলতিরা। জখম মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হাসপাতাল সূত্রে খবর, আইসিইউ-তে রেখে মহিলার চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।