Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই স্কুলবাস, দেখুন ভিডিয়ো

ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই বাইক-আরোহী। বৃষ্টির কারণে বাসটি তীব্র গতিতে ছিল বলেও জানা গিয়েছে। দুর্ঘটনার সময়, বাসটিতে ৪০ জন পড়ুয়া ছিল।

নয়াদিল্লিঃ বৃহস্পতি দুপুরে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। গাড়ি-বাইকের (Bike) সঙ্গে স্কুল বাসের (School Bus) সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে হিসার-দিল্লি (Delhi) ৯ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে দু'থেকে তিনটি গাড়িতে ধাক্কা মেরে, শেষে একটি মোটর সাইকেলে (Motorcycle) গিয়ে ধাক্কা মারে বাসটি। ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় গাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই বাইক-আরোহী। বৃষ্টির কারণে বাসটি তীব্র গতিতে ছিল বলেও জানা গিয়েছে। দুর্ঘটনার সময়, বাসটিতে ৪০ জন পড়ুয়া উপস্থিত ছিল। ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে তারা।

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement