Accident: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত কমপক্ষে ৩০, দেখুন ভিডিয়ো

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করার চেষ্টা চলছে।

ছত্তিশগড়: ছুটির দিনে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস (Bus)। জখম কমপক্ষে ৩০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে বিলাসপুরের (Bilaspur) তোরওয়া থানা এলাকায় লালখাদান ওভার ব্রিজের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দ্রুতগতিতে থাকা যাত্রীবাহী বাস। দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। এই ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করার চেষ্টা চলছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement