Lucknow: পারিবারিক অশান্তির জের, দ্বিতীয় স্ত্রীয়ের বাড়িতে গিয়ে আত্মঘাতী এক ব্যক্তি, তদন্তে পুলিশ

পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের গোমতীনগর থানা এলাকায়।

Representational Image (Photo Credits: PTI)

পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের গোমতীনগর (Gomti Nagar) থানা এলাকায়। জানা যাচ্ছে দ্বিতীয় স্ত্রীয়ের বাড়িতে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর জানাতেই ঘটনাস্থলে চলে আসেন আধিকারিকরা। তাঁরা এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সতীশ সোনি, তিনি বিহারের চম্পারণের বাসিন্দা। সেখানেই তাঁর পরিবার রয়েছে। কিন্তু নিজের স্ত্রীকে না জানিয়ে লুকিয়ে লখনউতে এসে আরেকটি বিয়ে করেন। আর এই দুটি সম্পর্ক নিয়ে বিবাদ শুরু হয় পরিবারের মধ্যে। আর তারপরেই এদিন দ্বিতীয় স্ত্রীয়ের কাছে আসলে ফের বচসা শুরু হয়। আর এই বিবাদের জেরেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement