Delhi: বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে দেশে ফিরল মা, দুই কিশোরের অধিকার নিয়ে দিল্লি হাইকোর্টের দারস্থ পাক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক

মা-বাবার বিচ্ছেদের কারণে ভুক্তোভোগী দুই কিশোর। জানা যাচ্ছে, সম্প্রতি এক ভারতীয় মহিলা তাঁর দুই সন্তানকে নিয়ে ব্রিটেন থেকে দিল্লিতে চলে আসে।

Delhi High Court Photo Credits: ANI

মা-বাবার বিচ্ছেদের কারণে ভুক্তোভোগী দুই কিশোর। জানা যাচ্ছে, সম্প্রতি এক ভারতীয় মহিলা তাঁর দুই সন্তানকে নিয়ে ব্রিটেন থেকে দিল্লিতে চলে আসে। কিন্তু তাঁদের বাবার অভিযোগ ছেলেদেরকে ভুল বুঝিয়ে তাঁদের মা সকলের অলক্ষে নিয়ে এসেছে। আর সেই কারণে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) সন্তানদের কাস্টোডি দাবি করতে আবেদন করেন পাকিস্তানের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ওই ব্যক্তি। তাঁর দাবি, দুই ছেলেই জন্মগতভাবে ব্রিটিশ নাগরিক, তাহলে কোন অধিকারে তাঁর প্রাক্তন স্ত্রী সন্তানদের এই দেশে নিয়ে আসেন। তাঁর ফাইল করা পিটিশন ইতিমধ্যেই গ্রহণ করেছে দিল্লি হাইকোর্ট। এবং আগামী ৩ অক্টোবর দিল্লি হাইকোর্টে মহিলাকে দুই সন্তান এবং পাসপোর্ট সব যাবতীয় নথিপত্র নিয়ে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement