Bihar Road Accident: পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের, ক্ষুব্ধ গ্রামবাসী আগুন ধরিয়ে দিল ঘাতক গাড়িতে
গয়ার রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনা। পুলিশের গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগল একটি চলন্ত বাইকে। গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের।
গয়ার রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনা। পুলিশের গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগল একটি চলন্ত বাইকে। গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) গয়ায় কোথি থানা এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসী আগুন ধরিয়ে দেয় ঘাতক পুলিশ গাড়িতে। খবর দেওয়া হয় স্থানীয় থানা ও দমকলে। দমকলের ইঞ্জিন এসে গাড়ির আগুন নেভায়। অন্যদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত যুবককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশের গাড়়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকে ধাক্কা মেরেছে। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন পোস্ট
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement