Viral News: বিমানে চড়ে ফোনে বিমান অপহরণের কথা বলে মুম্বইয়ে জেলে যাত্রী

ভিস্তারা-র বিমানে চড়ে এক ব্যক্তি ফোনে বিমান অপহরণের কথা বলছিলেন। কথাটা কানে যায় এক বিমান সেবিকার। তিনি বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের খবর দেন। পুলিশ এসে সেই ব্যক্তিকে গ্রেফতার করেন। ঘটনাটি ঘটে মুম্বইয়ে।

ভিস্তারা-র বিমানে চড়ে এক ব্যক্তি ফোনে বিমান অপহরণের কথা বলছিলেন। কথাটা কানে যায় এক বিমান সেবিকার। তিনি বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের খবর দেন। পুলিশ এসে সেই ব্যক্তিকে গ্রেফতার করেন। ঘটনাটি ঘটে মুম্বইয়ে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রীতেশ সঞ্জয়কুকার জানেজা। তিনি মানসিক ভারসাম্যহীন বলে দাবি। শোনা যাচ্ছে, 'তিনি বিমানে উঠে ফোনে অপরপ্রান্তে থাকা কাউকে বলছিলেন, সব পরিকল্পনা তৈরি এই বিমান অপহরণ করতে কোনও অসুবিধা হবে না।'

কথাটা শুনে ফেলেন বিমানসেবিকা। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬, ৫০৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশের পক্ষ থেকে জাননো হয়েছে, তদন্ত চলছে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement