Delhi Fire: দিল্লিতে ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দেখুন ভিডিয়ো
ফের দিল্লিতে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। এবার উত্তর-পশ্চিম দিল্লির ওয়াজিরপুর এলাকায় একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে।
ফের দিল্লিতে (Delhi) ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। এবার উত্তর-পশ্চিম দিল্লির ওয়াজিরপুর এলাকায় একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী ও অশোক বিহার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে দুপুর ৩টে ২০ নাগাদ। বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ব্যাটারির কারখানা ও প্রথম এবং দ্বিতীয় তলায় থালা বাসনের কারখানা ছিল। আর আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৭-৮টি ইঞ্জিন। তবে কোথা থেকে আগুটি লেগেছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শ্রমিকদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Advertisement
Advertisement
Advertisement