Train Derailed in Amroha: ফের লাইনচ্যুত ট্রেন, উল্টে গেল পাঁচটি বগি, জারি উদ্ধারকাজ
করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি এখনও যায়নি। এরমধ্যে চলতি বছরে কাঞ্চঝঙ্ঘা এক্সপ্রেস এবং দিনকয়েক আগে ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছে।
করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি এখনও যায়নি। এরমধ্যে চলতি বছরে কাঞ্চঝঙ্ঘা এক্সপ্রেস এবং দিনকয়েক আগে ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছে। আর এই ঘটনার কয়েকদিনের মধ্যে ফের লাইনচ্যুত হল আরও একটি ট্রেন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আমরোহাতে (Amroha)। জানা যাচ্ছে দিল্লি-লখনউ রেল লাইনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঘটনায় হতাহত কেউ না হলেও এই কারণে দীর্ঘক্ষণ ওই লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। কমপক্ষে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে বলে রেল সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। তড়িঘড়ি বগিগুলি সরানোর কাজ শুরু হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Advertisement
Advertisement
Advertisement