Accident In Noida: রবি সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু ৫ জনের

ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। এরপর পুলিশ এবং স্থানীয়ের সহায়তায় গাড়ি থেকে উদ্ধার করা হয় মৃতদেহগুলি।

নয়ডায় গাড়ি দুর্ঘটনা(ছবিঃX@IANs)

নয়াদিল্লিঃ রবি সকালে নয়ডায়(Noida) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। ঘটনাস্থলেই মৃত্যু পাঁচ জনের। এদিন সকালে দুর্ঘটনাটি ঘটে নয়ডা এক্সপ্রেসওয়েতে(Noida Expressway)। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের(Truck) পিছনে ধাক্কা মারে নয়ডা থেকে পরীচকগামী একটি গাড়ি। কার্যত দুমড়েমুচরে যায় গাড়িটি। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। এরপর পুলিশ এবং স্থানীয়ের সহায়তায় গাড়ি থেকে উদ্ধার করা হয় মৃতদেহগুলি। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

রবি সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু ৫ জনের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement