Accident in Himachal Pradesh: হিমাচলে গাড়ির ধাক্কায় হাইওয়ের ব্যারিকেড ভেঙে পড়ল আরেকটি গাড়ির ছাদে, অল্পের জন্য রক্ষা পেল স্থানীয় বাসিন্দা

পাহাড়ি রাস্তায় দ্রুতগতিতে আসতে থাকা গাড়ি ধাক্কায় ভাঙল ব্যারিকেড। আর সেই ব্যারিকেডের অংশ পড়ল নিচে দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়ির ছাঁদে।

পাহাড়ি রাস্তায় দ্রুতগতিতে আসতে থাকা গাড়ি ধাক্কায় ভাঙল । আর সেই ব্যারিকেডের অংশ  পড়ল নিচে দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়ির ছাদে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সোলানে (Solan)। জানা যাচ্ছে, নীচে দাঁড়িয়ে থাকা গাড়িতে সেই সময় কেউ ছিলেন না এবং আশেপাশের মানুষজনেরও একফোঁটা চোট পর্যন্ত লাগেনি। ঘটনাস্থলে পুলিশ এসেছে তদন্ত শুরু করেছে। অন্যদিকে যে গাড়ির ধাক্কায় ঘটনাটি ঘটেছে সেটিরও খুব একটা ক্ষতি হয়নি বলে খবর। যদিও গাড়ি সহ চালক পলাতক। ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement