Car Accident in Amethi: গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা আমেঠিতে! পরপর ৬টি গাড়ি ধাক্কা মারল একে অপরকে, মৃত ৩
গভীর রাতে একটি ট্রাকের জন্য দুর্ঘটনার কবলে পড়ল ৫টি গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আমেঠিতে। জানা যাচ্ছে, ওই ট্রাকটি দ্রুত গতিতে যাচ্ছিল একটি বন্ধ ক্রসিংয়ের ওপর দিয়ে যাচ্ছিল, তখনই দাঁড়িয়ে থাকা গাড়িগুলির সঙ্গে ধাক্কা লাগে। সবমিলিয়ে ৬টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে। এদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত আরও তিন ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। যদিও এখনও ওই ঘাতক ট্রাক চালক গ্রেফতার হয়েছে কিনা জানা যায়নি। অন্যদিকে, এই দুর্ঘটনার কারণে রাতের দিকে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীকালে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক করা হয়।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Advertisement
Advertisement
Advertisement