Haryana: পাঁচকুলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ধাক্কা মারল বাড়িতে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

পাঁচকুলায় ভয়াবহ বাস দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অসংখ্য যাত্রী। রবিবার মোরনির পাহাড়ি এলাকা ভুদ পাতিয়া গ্রাম দিয়ে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল।

পাঁচকুলায় (Panchkula) ভয়াবহ বাস দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অসংখ্য যাত্রী। রবিবার মোরনির পাহাড়ি এলাকা ভুদ পাতিয়া গ্রাম দিয়ে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। আচমকাই মাঝ রাস্তায় বাসটির ব্রেক ফেল হয়ে যায়। তখন চালকের তৎপরতায় গাড়িটি স্থানীয় একজনের বাড়ির পাঁচিলে ধাক্কা মারে। যে কারণে ভয়াবহ বিপদ থেকে বেঁচে যান অসংখ্য যাত্রীরা। যদিও এই ঘটনার জেরে আহত হয়েছেন চালক সহ কয়েকজন যাত্রী। তাঁদের ইতিমধ্যেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তবে বর্তমানে সকলেই বিপদমুক্ত রয়েছেন বলে জানা গিয়েছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement