Delhi Fire: দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

শুক্রবার আচমকাই বিধ্বংসী আগুন লাগল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। জানা যাচ্ছে, মেইন ক্যাম্পাসের গুইয়ার হলের একটি ক্যান্টিনে এদিন আগুন লাগে।

শুক্রবার আচমকাই বিধ্বংসী আগুন লাগল দিল্লি বিশ্ববিদ্যালয়ের (University of Delhi) ক্যাম্পাসে। জানা যাচ্ছে, মেইন ক্যাম্পাসের গুইয়ার হলের (Gwyer Hall) একটি ক্যান্টিনে এদিন আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন ইতিমধ্যেই এসেছে। ঘন্টাখানেক ধরে চলে আগুন নির্বাপণের কাজ। যদিও বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুন লেগেছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শট সার্কিট থেকেই আগুন লেগেছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement