UP Road Accident: অযোধ্যা মার্গে বাইকের সঙ্গে চারচাকার ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২, ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা

উত্তরপ্রদেশের অযোধ্যা মার্গ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাইকের সঙ্গে একটি চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ বাইক আরোহীর।

Accident Representative Photo

উত্তরপ্রদেশের অযোধ্যা মার্গ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাইকের সঙ্গে একটি চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ বাইক আরোহীর। এদিন রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, বিবিডি থানা (BBD Police Station) এলাকা সাই অ্যাপার্টমেন্ট নামে এক বহুতলের বাসিন্দা ছিলেন দুজনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতল থেকে বাইক নিয়ে বেরোনোর সময়ই উল্টোদিক থেকে একটি প্রাইভেট গাড়ি সজোরে এসে তাঁদের ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে আাহতদের পরিবারের আত্মীয়রা ঘটনাস্থলে চলে আসে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়ি ও তার চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement