Noida: নয়ডায় চলন্ত গাড়িতে লাগল আগুন, ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন চালক, ঘটনাস্থলে দমকল বাহিনী

ফের চলন্ত গাড়িতে লাগল আগুন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৬৪-তে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফেজ খ্রি-এর পুলিশ এবং দমকল বাহিনী।

ফের চলন্ত গাড়িতে লাগল আগুন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডার (Noida) সেক্টর ৬৪-তে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফেজ খ্রি-এর পুলিশ এবং দমকল বাহিনী। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন রাত ৯টা নাগাদ আচমকাই একটি সাদা গাড়ির সামনে ধোঁয়া বেরোতে দেখা যায়। গাড়ি চালক গতি কমিয়ে গাড়ি থেকে ঝাঁপ দেয়। তারপরেই গোটা গাড়িতে আগুন ধরে যায়। যদিও ঘটনার সময় গাড়িতে চালক ছাড়া আর কোনও যাত্রী ছিল না। ফলে হতাহতের কোনও খবর নেই।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement