Rajasthan: ঘুমিয়ে পড়ল চালক, আর তাতেই ঘটল দুর্ঘটনা! দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে উল্টে গেল বাস, আহত অনেকে

বুধবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে(Delhi Mumbai Expressway)। জানা যাচ্ছে এদিন হরিদ্বার থেকে জয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাসটি। তখনই রাজস্থানে দাউসা এলাকায় হঠাৎই বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় আহত হয়েছে ২৬ জনের মতো যাত্রী। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলিতভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জয়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বাস চালক। আর তার ফলেই ঘটে দুর্ঘটনা। যদিও কারোর মৃত্যু হয়নি বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement