Mumbai: মুম্বইয়ে টোল প্লাজার কাছে রাস্তা পারাপার করতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি, গ্রেফতার ঘাতক গাড়ির চালক

মুম্বইয়ে চারচাকার ধাক্কায় মৃত এক ব্যক্তি। গত রবিবার ঘটনাটি ঘটেছিল মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে ওরলি-বান্দ্রা সি লিঙ্ক টোল প্লাজা এলাকায়।

Accident Representative Photo

মুম্বইয়ে চারচাকার ধাক্কায় মৃত এক ব্যক্তি। গত রবিবার ঘটনাটি ঘটেছিল মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে ওরলি-বান্দ্রা সি লিঙ্ক (Worli-Bandra Sea Link) টোল প্লাজা এলাকায়। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন ঘাতক গাড়ির চালক। অবশেষে বুধবার অভিযুক্তকে সোহিল খান (৩০) গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত জেরায় স্বীকার করেছেন যে ধরা পড়ার ভয়ে তিনি ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে। সোহিলকে গ্রেফতারের পাশাপাশি ঘাতক গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রসঙ্গত, রবিবারের ঘটনায় মৃত্যু হয়  বছর ৩৮-এর টুনটুন শাহ নামে এক ব্যক্তিকে পেছন থেকে ধাক্কা মারে একটি চারচাকা। যেটি চালাচ্ছিল গাড়ির মালিক সোহিল খান।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement