Air India: দিল্লি বিমানবন্দরে যাত্রী হেনস্থা, এয়ার ইন্ডিয়ায় অগ্রিম বুক করা হুইলচেয়ার না পেয়ে হোঁচট খেয়ে পড়ে গুরুতর আহত বৃদ্ধা

দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া তাঁদের অগ্রিম বুক করা হুইলচেয়ার দিতে অস্বীকৃতি করে এবং যার ফলে তাঁর ৮২ বছরে ঠাকুমা হোঁচট খেয়ে পড়ে গুরুতর চোট পান।

82 Year Old Woman Falls At Delhi Airport After Air India Allegedly Denies Pre-Booked Wheel Chair (Photo Credits: X)

দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) ৮২ বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার (Air India) তরফে হুইলচেয়ার দিতে অস্বীকার করা হয় বলে অভিযোগ। হুইলচেয়ার না মেলায় হেঁটে যেতে গিয়ে বিমানবন্দরের একটি কাউন্টারের কাছে পড়ে যান ওই বৃদ্ধা। যার জেরে গুরুতর আহত হন বৃদ্ধা। ওই বৃদ্ধার নাতনি এক্স হ্যান্ডেলে গোটা ঘটনাটি জন্যে বিমানসংস্থাকে দায়ী করে লেখেন, দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া তাঁদের অগ্রিম বুক করা হুইলচেয়ার দিতে অস্বীকৃতি করে এবং যার ফলে তাঁর ৮২ বছরে ঠাকুমা হোঁচট খেয়ে পড়ে গুরুতর চোট পান। তাঁর আরও দাবি, চোট পাওয়ার পরেও একজন আহত বৃদ্ধার জন্যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা টুকু করা হয়নি। মাথায় ও নাকে আঘাত নিয়ে এবং ঠোঁট থেকে রক্তক্ষরণ-সহ বিমানে উঠেছিলেন বৃদ্ধা। যদিও এই অনিচ্ছাকৃত ভুলের জন্যে ওই যাত্রীর কাছে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া।

হুইলচেয়ার না মেলায় বিমানবন্দরে পড়ে গিয়ে চোট পেলেন বৃদ্ধাঃ

এক্স হ্যান্ডেলে ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়াঃ

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement