Accident In Bulandshahr: যোগীরাজ্যে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু ৮ তীর্থযাত্রীর, আহত ৪৩

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুলন্দধহরে দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদশে (Uttar Pradesh) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। কন্টেনারের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু ৮ জনের। আহত ৪৩। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের (Bulandshahr)ঘাটাল গ্রামের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে। জানা গিয়েছে, মৃত ও আহতরা কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেদি দর্শনে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রীবোঝাই ট্রাক্টরে ধাক্কা মারে কন্টেনারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জন তীর্থযাত্রীর। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ। দুরঘটনাগ্রস্ত ট্রাক্টর ও কন্টেনার দু'টিকে উদ্ধারের কাজ চলছে।

যোগীরাজ্যে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু ৮ তীর্থযাত্রীর, আহত ৪৩

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement