79th Independence Day: রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসের সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী (দেখুন ভিডিও)

Tribute to Mahatma Gandhi (Photo Credit: X@ANI)

আজ দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। লাল কেল্লা থেকে দ্বাদশতম বারের জন্য জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন - "সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই সুযোগ সকল দেশবাসীর জীবনে বয়ে আনুক নতুন উদ্যম ও নতুন অনুপ্রেরণা, যা উন্নত ভারত নির্মাণে নতুন গতি দেয়, এই কামনা করি। জয় হিন্দ!" দেশকে আত্মনির্ভর হয়ে ওঠার বার্তা আগেই দিয়েছিলেন এবার আরও উন্নত ভারত নির্মানের বার্তা দেন শ্রী মোদী।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরুর আগে রাজঘাটে জাতির জনক মহাত্মা গাঁন্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ রাজঘাটে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে থেকে লালকেল্লার উদ্দেশে রওনা দেন মোদী।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement