78th Independence Day: লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বায়ুসেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার থেকে হল ফুলের পাপড়ি বর্ষণ(দেখুন ভিডিও)

প্রথা মেনে স্বাধীনতা দিবসের দিন সকালে লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অলিম্পিকে পদক জয়ীমনু ভাকর সহ ভারতীয় হকি দলের সদস্যরা।

PM Modi hoists the national flag Photo Credit: X@ANI

আজ দেশ জুড়ে উদযাপনের রেশ, আজ ৭৮তম স্বাধীনতা দিবস। প্রথা মেনে স্বাধীনতা দিবসের দিন সকালে লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অলিম্পিকে পদক জয়ীমনু ভাকর সহ ভারতীয় হকি দলের সদস্যরা। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ছাড়া মন্ত্রীসভার সদস্যদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 at Red Fort on 78th Independence Day

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লাল কেল্লার অলিন্দে জাতীয় পতাকা উত্তোলন করছেন তখন ভারতীয় বায়ুসেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি বর্ষণ করা হয়। এরপরেই নিজের ১১ তম স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement