Rajasthan:খেলতে খেলতে কুয়োয় পড়ে গেল পাঁচ বছরের শিশু, জারি উদ্ধারকাজ

জানা গিয়েছে, কুয়োর প্রায় ১৫০ মিটার গভীরে আটকে রয়েছে শিশুটি। তাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

দাউসার জেলাশাসক দেবেন্দ্র কুমার (Photo Credit: ANI)

নয়াদিল্লিঃ খেলতে খেলতে কুয়োয়(Borewell) পড়ে গেল পাঁচ বছরের শিশু(Child)। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজস্থানের(Rajasthan) দাউসায়(Dausa)। জারি উদ্ধারকাজ। জানা গিয়েছে, কুয়োর প্রায় ১৫০ মিটার গভীরে আটকে রয়েছে শিশুটি। তাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। দাউসার জেলাশাসক দেবেন্দ্র কুমার বলেন, "কুয়োর ১৫০ মিটার গভীরে আটকে রয়েছে শিশুটি। প্রতিনিয়ত তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজ্য এবং জাতীয় নিরাপত্তারক্ষী বাহিনী এবং রাজ্য প্রশাসন হাতে হাত মিলিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। ক্রেনের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। শিশুটি সুস্থ রয়েছে।"

খেলতে খেলতে কুয়োয় পড়ে গেল পাঁচ বছরের শিশু, জারি উদ্ধারকাজ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement