Accident In Bihar: সেতু থেকে পুকুরে পড়ল গাড়ি, দুর্ঘটনায় শেষ গোটা পরিবার

ঘটনাস্থলেই মৃত্যু হয় চার যাত্রীর।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ বিহারে (Bihar)মর্মান্তিক ঘটনা (Accident)। পুকুরে (Pond)পড়ে গেল গাড়ি (Car)। জলে ডুবে মৃত্যু একই পরিবারের চারজনের। সোমবার ঘটনাটি ঘটেছে, বিহারের গয়া জেলায়। সোমবার রাতে ওয়াজিরগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণগাঁও সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায় একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার যাত্রীর। জানা গিয়েছে, মৃতদের নাম শশীকান্ত শর্মা (৪৩), তাঁর স্ত্রী রিঙ্কি দেবী (৪০) ও তাঁদের দুই ছেলে সুমিত আনন্দ (১৭) ও বালকৃষ্ণ (৫)। সাহওয়াজপুরের বাসিন্দা তাঁরা। একটি এসইউভি গাড়িতে চেপে যাচ্ছিলেন তাঁরা। পথে এই দুর্ঘটনা ঘটে।

সেতু থেকে পুকুরে পড়ল গাড়ি, দুর্ঘটনায় শেষ গোটা পরিবার

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement