Accident In Haryana: কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৪
নিহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নয়াদিল্লিঃ রবি সকালে হরিয়ানায়(Haryana)ভয়াবহ দুর্ঘটনা(Accident)। কুয়াশার(Fogg) মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মারল ট্রাক(Truck)। ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের। ঘটনাটি ঘটেছে হরিয়ানার উকলানার সুরেওয়ালা চকে। জানা গিয়েছে, কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে খবর। ট্রাকের জানালা ভেঙে উদ্ধার করা হয় চালককে। পড়ে তাঁরও মৃত্যু হয় বলে জানা গিয়েছে। নিহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৪
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Advertisement
Advertisement
Advertisement