Odisha Accident: পুরী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাস, মৃত ১ আহত ১৫

পথে এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের বাসিন্দা।

ওড়িশায় বাস দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ওড়িশায়(Odisha) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। উল্টে গেল যাত্রী বোঝাই বাস। মৃত্যু এক যাত্রীর। আহত ১৫ জন। ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে। জানা গিয়েছে, পুরী যাচ্ছিলেন ওই যাত্রীরা। পথে এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের বাসিন্দা। বাসে চেপে পুরীতে যাচ্ছিলেন তাঁরা। আচমকাই পথে একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় উল্টে যায় তাঁদের বাস। দুর্ঘটনাটি ঘটে পুরী-ভুবনেশ্বর জাতীয় সড়কে । পথেই মৃত্যু হয় এক যাত্রীর। গুরুতর আহত হন ১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বেশকিছুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুরী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাস, মৃত ১ আহত ১৫

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement