Mumbai Anti Narcotics Cell: প্রচুর টাকার নিষিদ্ধ মাদক সহ মহারাষ্ট্রে ধৃত ৩

নিষিদ্ধ এমডিএমএ ট্যাবলেট ও চরস-সহ মুম্বই অ্যান্টি নারকোটিক সেলের ওরলি ও কান্দিভালি ইউনিটের সদস্যদের হাতে গ্রেফতার হল তিনজন পাচারকারী।

Photo Credits: ANI

নিষিদ্ধ এমডিএমএ ট্যাবলেট (MDMA tablets) ও চরস (Charas)-সহ মুম্বই অ্যান্টি নারকোটিক সেলের (Mumbai Anti Narcotics Cell) ওরলি (Worli) ও কান্দিভালি (Kandivali) ইউনিটের সদস্যদের হাতে গ্রেফতার হল তিনজন পাচারকারী।

তাদের ওয়াডালা ও গোরেগাঁও এলাকা থেকে ধরা হয়েছে বলে জানা গেছে। নারকোটিক সেল সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া চরসের আন্তর্জাতিক বাজারমূল্য ৭৫ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS Act) ধারায় মামলা দায়ের করে শুক্রবার আদালতে তোলা হয়েছিল। বিচারক তাদের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement