COVID-19 Alert: উত্তরপূর্ব ভারতেও ছড়াল সংক্রমণ,মণিপুরে মিলল করোনার হদিশ
গোটা দেশে করোনা ছড়ালেও, মণিপুরে এই প্রথম ছড়াল সংক্রমণ।
নয়াদিল্লিঃ দেশজুরে ফের ছড়াচ্ছে করোনা আতঙ্ক (Corona Virus))। বাড়ছে উদ্বেগ। এবার করোনার ঢেউ ছড়াল উত্তরপূর্ব (North East) ভারতেও। মণিপুরে (Manipur) কোভিডে (Covid 19) আক্রান্ত এক ২৩ বছরের তরুণী। মণিপুর স্বাস্থ্য দফতরের ডিরেক্টর ডঃ ছাম্বো গনমেই জানিয়েছে, কোভিডে আক্রান্ত তরুণী মণিপুরের বিষ্ণুপুর জেলার বাসিন্দা। ইমফলের একটি বেসরকারি ক্লিনিকে টেস্ট করান তিনি। রিপোর্ট পজিটিভ আসার পর বাড়িতেই চিকিৎসা শুরু হয়েছে তাঁর। উল্লেখ্য, গোটা দেশে করোনা ছড়ালেও, মণিপুরে এই প্রথম ছড়াল সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা ৬৮০০। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।
উত্তরপূর্ব ভারতেও ছড়াল সংক্রমণ,মণিপুরে মিলল করোনার হদিশ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Advertisement
Advertisement
Advertisement