Mumbai Hit and Run: গাড়ির ধাক্কায় মৃত্যু ২৩ বছরের মোটরসাইকেল আরোহীর

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ গাড়ির (Cash) ধাক্কায় মৃত্যু ২৩ বছরের মোটরসাইকেল (Motorcycle)আরোহীর। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) বোরিভালি জাতীয় সড়কে। মৃত তরুণের নাম অক্ষত সিং বিষ্ট। সোমবার রাতে ওই সড়ক ধরে বাড়ি ফিরছিলেন তিনি। পথে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণ। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে ডঃ বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।

গাড়ির ধাক্কায় মৃত্যু ২৩ বছরের মোটরসাইকেল আরোহীর

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement