Hoarding crash in Mumbai: ঝড়ে ভেঙে পড়া হোডিংয়ে নীচে চাপা পড়ে রয়েছে আরও দুই মৃহদেহ! জারি উদ্ধারকাজ

Hoarding collapses in Mumbai's Ghatkopar Photo Credit: Twitter@ANI

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও মুম্বইয়ের হোডিং (Mumbai Hoarding Crash) ভেঙে পড়ার ঘটনায় উদ্ধারকাজ সম্পন্ন হয়নি। গত সোমবার ঘাটকোপার এলাকার একটি পেট্রোল পাম্পের ওপর হোডিং ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে পুলিশ। তবে বুধবার ঘটনাস্থলে আরও দুই মৃতদেহের সন্ধান পাওয়া গিয়েছে। যদিও দেহগুলি এখনও উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দল। এনডিআরএফের সদস্যরা ধ্বংসস্তুপের নীচে আরও মৃতদেহ থাকার আশঙ্কা করছে। প্রসঙ্গত, এই ঘটনায় এখনও পর্যন্ত ৭৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement