Mumbai Shocker: ১০ টাকা নিয়ে বচসা, অটো চালককে ছুরি দিয়ে আক্রমণ দুই যুবকের

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পোয়াইয়ের রাস্তায়।

প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ১০ টাকা নিয়ে বচসা। অটো চালককে (Auto Driver)ছুরি নিয়ে আক্রমণ দুই যুবকের। সম্পর্কে তাঁরা দুই ভাই বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের(Mumbai) পোয়াইয়ের রাস্তায়। জানা গিয়েছে, ১০ টাকা ফেরত দেওয়া নিয়ে অটো চালকের সঙ্গে বচসার সূত্রপাত। বচসা চরমে পৌঁছলে পকেট থেকে ছুরি বের করে অটো চালককে আক্রমণ করে ওই যুবকের মধ্যে একজন। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

১০ টাকা নিয়ে বচসা, অটো চালককে ছুরি দিয়ে আক্রমণ দুই যুবকের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement