Children Occupy Poultry Cage Man Carries Them On Bike: 'খাঁচাবন্দি সন্তান', ব্যস্ত রাস্তায় স্কুটার ছোটালেন বাবা, ভাইরাল ভিডিয়ো
বাইকের পিছনের আসনের উপর শক্ত করে বাঁধলেন মুরগি রাখার খাঁচা। আর সেই খাঁচার মধ্যে মুরগির বদলে দুই খুদেকে বসিয়ে ছোটালেন বাইক। নির্ভয়ে চুপচাপ খাঁচার মধ্যে বসেও রইল দুই শিশু।
বাইক চালাচ্ছেন এক ব্যক্তি। পিছনে বসে দুই খুদে সন্তান। এই সোজা বিষয়টাকে একটু ঘুর পথে ভাবলেন হায়দরাবাদের (Hyderabad) নাগোলের বান্দলাগুডা এলাকার এক বাসিন্দা। ছোট ছোট দুই শিশুকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে যাওয়া বেজায় বিপজ্জনক। তাই এক আজব উপায় বের করলেন তিনি। বাইকের পিছনের আসনের উপর শক্ত করে বাঁধলেন মুরগি রাখার খাঁচা। আর সেই খাঁচার মধ্যে মুরগির বদলে দুই খুদেকে বসিয়ে ছোটালেন বাইক। নির্ভয়ে চুপচাপ খাঁচার মধ্যে বসেও রইল দুই শিশু। মাজাদার তাই না বিষয়টা। তবে সুড়ক সুরক্ষার ক্ষেত্রে ব্যক্তির কাণ্ড মোটেই প্রশংসিত নয়। নেটপাড়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতে একদল নেটিজেন ব্যক্তির অভিনব ভাবনার প্রশংসা করলেও, নিন্দা করেছেন অধিকাংশ। তাঁদের মত, ব্যক্তি নিজে হেলমেট পড়েননি, তার উপর শিশুদের এমন খাঁচাবন্দি করে বাইকে বসিয়েছেন। যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে যেকোনো বিপদ।
ব্যক্তির আজব কাণ্ডঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Advertisement
Advertisement
Advertisement