Himachal Pradesh Accident: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, আহত ১৭

। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করার কাজ চলছে।

খাদে পড়ল যাত্রীবোঝাই বাস (ছবিঃANI)

নয়াদিল্লিঃ মঙ্গলবার সকালে হিমাচল প্রদেশে (Himachal Pradesh)ভয়াবহ দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস। গুরুতর আহত ১৭ জন। এদিন সকালে ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের মান্ডি জেলার পাত্রিঘাটে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। জাহু থেকে মান্ডির দিকে যাচ্ছিল বাসটি। পথে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ বাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করার কাজ চলছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

 নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, আহত ১৭

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement