Kalkaji Mandir Stage Collapse: দিল্লির কালকাজি মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা, ভক্তিগীতির অনুষ্ঠানে মঞ্চ ভেঙে হত ১, জখম ১৭

দিল্লির কালকাজি মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। মধ্যরাতে দেবী দুর্গার প্রার্থনা ও ভক্তিমূলক সঙ্গীতের এক অনুষ্ঠানে মৃত্যুর ঘটনা ঘটল।

Kalkaji mandir

দিল্লির কালকাজি মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। মধ্যরাতে দেবী দুর্গার প্রার্থনা ও ভক্তিমূলক সঙ্গীতের এক অনুষ্ঠানে মৃত্যুর ঘটনা ঘটল। মন্দিরের মহন্ত পরিসরের মাতা জাগরণে মঞ্চ ভেঙে ১ জনের মৃত্যু হল। দেবীর নামে সংকীর্তনের আয়োজন করা হয়েছিল দক্ষিণ দিল্লির নামকরা কালকাজি মন্দিরে। সেখানেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

মধ্যরাতে হওয়ায় দুর্ঘটনায় জখম হয়েছেন ১৭ জন। শীতের রাতে দেবী ভক্তিতে মগ্ন হয়ে দেড় হাজার জনের মত ভক্তের সমাগম হয়ে গিয়েছিল কালকাজি মন্দিরের সেই অনুষ্ঠানে। মঞ্চের কাঠ ও লোহার ফ্রেমটি ভেঙে পড়ে। ভিড়ের চাপেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক অনুমান। অনুষ্ঠানটিকে অনুমতি দেয়নি প্রশাসন। কিন্তু তারপরেও আয়োজকরা অনুষ্ঠানটি করেন। আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement