Anti-Naxal operation in Chhattisgarh: ছত্তিশগড়ে নকশাল বিরোধী অভিযানে খতম ১০!

ছত্তিশগড়কে (Chhattisgarh) নকশাল মুক্ত করতে বদ্ধ পরিকর কেন্দ্র সরকার। ভোটের মুখেই এই রাজ্যের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। গত বুধবার রাতে নারায়নপুরের বস্তার জঙ্গল এলাকায় অবুঝমারে এনকাউন্টার চলে মাওবাদী এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে। আর এই অপারেশনে নিকেশ হয়েছে ১০ জন। এদের মধ্যে রয়েছে ২ মহিলা কমান্ড্যার। সেই সঙ্গে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্রশস্ত্র। সেই সঙ্গে ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর অফিসাররা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement