Shah Rukh Khan's Fan Cries Video: শাহরুখ মাথায় হাত রাখলেন, বললেন 'ঈশ্বর তোমার মঙ্গল করুন', কেঁদে ভাসালেন তরুণী দেখুন

Shah Rukh Khan (Photo Credit: Instagram)

শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে দেখা করে কেঁদে ফেললেন এক তরুণী।  শাহরুখের জবরদস্ত ভক্ত  ওই তরুণী যখন কিং খানের সামনে পড়ে যান হঠাৎ করে, সেই সময় তিনি নিজেকে বিশ্বাস করে উঠতে পারছিলেন না। শাহরুখ খানকে দেখে কী করবেন, বুঝে উঠতে না পেরে তিনি তাঁকে জড়িয়ে ধরতে চান একবার। যা শুনে শাহরুখও ওই তরুণীকে আলিঙ্গন করেন এবং মাথায় হাত রাখেন। 'ঈশ্বর তোমার মঙ্গল  করুন।' তরণীর মাথায় হাত রেখে এমন বলতে শুরু করেন শাহরুখ। যা শুনে আপ্লুত ওই তরুণী কেঁদে ফেলেন। শাহরুখ খানকে সামনে পেয়ে তাই আবেগে ভেসে যান ওই তরুণী। ফলে তিনি কিং খানের সঙ্গে কোনও ছবিও তুলতে পারেননি। আবেগে ভেসে গিয়ে শাহরুখকে আলিঙ্গন করে তিনি কেঁদে ফেলেন। চোখ থেকে ঝরধর করে জল গড়াতে শুরু করে ওই তরুণীর। শাহরুখের ওই ভিডিয়োটি কোথাকার, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে কিং খানের মহিলা ভক্তের কান্না দেখে আবেগে ভেসে যান বহু মানুষ।

আরও পড়ুন: Shah Rukh Khan Hides Behind An Umbrella: মুখ দেখানো যাবে না, ক্যামেরার ফ্ল্যাশ এড়াতে ছাতার আড়ালে লুকালেন শাহরুখ, দেখুন ভিডিও

দেখুন শাহরুখের দেখা পেয়ে আবেগে ভাসলেন তরুণী...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement