Father's Day 2025: 'বাবা আমার দাদার মত', পিতৃ দিবসে বিরাটের জন্যে চিঠি লিখল একরত্তি মেয়ে ভামিকা, দেখুন
মাঠে ছক্কা, সেঞ্চুরি হাঁকানো বিরাট বাড়িতে মেয়ের মডেল। খুদে মেয়ে তাঁর মুখে মেক-আপ করে দেয়। বাবাকে নিয়ে ভামিকা লিখেছে, 'বাবা আমার দাদার মত। ভীষণ মজার। আমায় কাতুকুতু দেয়'।
'বাবা আমার দাদার মত। ভীষণ মজার।' আজ ১৫ জুন, রবিবার পিতৃ দিবসে (Father's Day) বাবা বিরাটের জন্যে চিঠি লিখল একরত্তি মেয়ে ভামিকা (Vamika)। আন্তর্জাতিক পিতৃ দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের ঝড়। বাবার প্রতি ভালোবাসা, অনুভূতি উজাড় করে দিলেন টলি ও বলির তারকারা। অভিনেত্রী অনুষ্কা শর্মাও (Anushka Sharma) তাঁর বাবাকে শুভেচ্ছা জানালেন। বাবার ছবির সঙ্গে এদিন আরও একটি ছবি শেয়ার করেছেন পিকে নায়িকা। মেয়ে ভামিকার লেখা একটি চিঠি। মাঠে ছক্কা, সেঞ্চুরি হাঁকানো বিরাট বাড়িতে মেয়ের মডেল। খুদে মেয়ে তাঁর মুখে মেক-আপ করে দেয়। বাবাকে নিয়ে ভামিকা লিখেছে, 'বাবা আমার দাদার মত। ভীষণ মজার। আমায় কাতুকুতু দেয়। আমি তাঁকে মেক-আপ করে দি। আমি খুব ভালোবাসি তোমায়। আর বাবাও আমায় এত্তটা ভালোবাসে'। অভিনেত্রীর মতই তাঁর মেয়ের জীবনেও প্রথম ভালোবাসার পুরুষ হলেন, বাবা।
'বাবা আমার দাদার মত'
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement