Bigg Boss 18: আরও একবার বিগ বসের মঞ্চে হিনা, ক্যানসারের লড়াইয়ের মাঝে সলমনের সঙ্গে 'উইকেন্ড কা ভার'
অতিতেও বেশ কয়েকবার বিগ বসের ঘরে অতিথি হয়ে এসেছেন টেলি নায়িকা। তবে ক্যানসার আক্রান্ত হওয়ার পর এই প্রথমবার আসছেন তিনি।
আরও একবার বিগ বসের মঞ্চে অভিনেত্রী হিনা খান (Hina Khan)। স্তন ক্যানসারের (Breast Cancer) সঙ্গে লড়ছেন সাহসী অভিনেত্রী। কেমো থেরাপি চলাকালীন মাথার সব চুল হারিয়েছেন তিনি। শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণার সঙ্গে হাসি মুখে হার না মানার এক অদম্য জেদ নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন টেলি অভিনেত্রী। ক্যানসারের চিকিৎসার পাশাপাশি নিজের কাজও করছেন তিনি। হিনা এবার আসছেন বিগ বসের (Bigg Boss 18) ঘরে। জানা যাচ্ছে, 'উইকেন্ড কা ভার'এ (Weekend Ka Vaar) বিশেষ অতিথি হয়ে আসতে চলেছেন হিনা। প্রতিযোগীদের সঙ্গে পরিচয় করবেন, কথাবার্তা বলবেন। সলমন খানের (Salman Khan) সঙ্গে 'উইকেন্ড কা ভার'এ যোগ দিতে চলেছেন হিনা খান। শুক্রবার সলমন এবং হিনার সঙ্গে উইকেন্ড কা ভার'এর শুটিং হবে। অতিতেও বেশ কয়েকবার বিগ বসের ঘরে অতিথি হয়ে এসেছেন টেলি নায়িকা। তবে ক্যানসার আক্রান্ত হওয়ার পর এই প্রথমবার আসছেন তিনি।
বিগ বসের 'উইকেন্ড কা ভার'এ বিশেষ অতিথি হিনা...