Bigg Boss 18: বিগ বসের মঞ্চে হিনা, সলমনের সামনেই চোখের জল বাঁধ ভাঙল অভিনেত্রীর, দেখুন
তবে সলমনের সামনে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। হিনার সুস্থতা কামনা করে ভাইজান এদিন বললেন...
বিগ বসের মঞ্চে আরও একবার হাজির অভিনেত্রী হিনা খান (Hina Khan)। 'উইকেন্ড কা ভার'এ (Weekend Ka Vaar) সলমন খানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে চলেছেন টেলি অভিনেত্রী। সদ্য সামনে এসেছে এপিসোডের প্রোমো। সেখানে দেখা গিয়েছে, ভাইজানের সামনেই কান্নায় ভেঙে পড়লেন হিনা। অভিনেত্রীর ক্যানসার আক্রান্ত হওয়ার প্রসঙ্গ উঠতেই চোখ ভিজে গেল বিগ বসের প্রাক্তন প্রতিযোগীর। স্তন ক্যানসারের (Breast Cancer) সঙ্গে লড়ছেন সাহসী অভিনেত্রী। কেমো থেরাপি চলাকালীন মাথার সব চুল হারিয়েছেন তিনি। শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণার সঙ্গে হাসি মুখে হার না মানার এক অদম্য জেদ নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। ক্যানসারের চিকিৎসার পাশাপাশি নিজের কাজও করছেন হিনা। তবে সলমনের সামনে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। হিনার সুস্থতা কামনা করে ভাইজান এদিন বলেন, 'তুমি প্রতিটা চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করে চলেছ। তুমি একশো শতাংশ সুস্থ হয়ে উঠবে'।
সলমনের সামনে চোখে জল হিনার...