TV Actor Yogesh Mahajan Death: আচমকাই বন্ধ হল হৃদযন্ত্র, বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতার দেহ
বছরের শুরুতেই বিনোদন জগতে দুঃসংবাদ। মাত্র ৪৪ বছরে মৃত্যু হল জনপ্রিয় টিভি সিরিয়াল শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব খ্যাত অভিনেতা যোগেশ মহাজন।
বছরের শুরুতেই বিনোদন জগতে দুঃসংবাদ। মাত্র ৪৪ বছরে মৃত্যু হল জনপ্রিয় শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব খ্যাত অভিনেতা যোগেশ মহাজন (Yogesh Mahajan)। জানা যাচ্ছে, দীর্ঘক্ষণ ধরে শুটিংয়ে না আসায় সন্দেহ হয় সিরিয়ালের ক্রু মেম্বারদের। তারপরে গুজরাটের উমরগাঁও এলাকার ফ্ল্য়াটে দরজা ভেঙে উদ্ধার হয় যোগেশের মৃতদেহ। জানা যাচ্ছে গত রবিবার সকালে ধারাবাহিকের গুরুত্বপূর্ণ অংশের শুটিং করতে না আসায় তাঁর সহকর্মীরা ফোনে যোগাযোগ করেন। সেখানে উত্তর না আসার সন্দেহ হয়। তারপরেই ফ্ল্যাটে গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। এরপর সেটি ভেঙে দেহ উদ্ধার করা হয়। তারপর তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার।
দেখুন পোস্ট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Odisha Robbery Case: ওড়িশায় বিস্ফোরক লুটের ঘটনা জড়িত মাওবাদী চক্র, পুলিশের জালে এক স্থানীয় যুবক
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Chhattisgarh Rape Case: খাড়গাওয়ানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নির্যাতিতার
Advertisement
Advertisement
Advertisement