Barbie Hsu: নিউমোনিয়া কাড়ল প্রান, প্রয়াণ তাইওয়ান অভিনেত্রী বার্বি সু

চন্দ্র নববর্ষ বা চিনা নববর্ষ উদযাপনের জন্যে তাঁরা সপরিবারে জাপান (Japan) ভ্রমণে গিয়েছিলেন। বেড়াতে গিয়েই ইনফ্লুয়েঞ্জার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হন বার্বি।

Barbie Hsu Dies (Photo Credits: X)

প্রয়াত তাইওয়ান অভিনেত্রী বার্বি সু (Barbie Hsu)। নিউমোনিয়ায় (Pneumonia) আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী। বোন ডি সু দিদির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে বার্বির বয়স হয়েছিল ৪৮ বছর। ডি জানান, চন্দ্র নববর্ষ বা চিনা নববর্ষ উদযাপনের জন্যে তাঁরা সপরিবারে জাপান (Japan) ভ্রমণে গিয়েছিলেন। বেড়াতে গিয়েই ইনফ্লুয়েঞ্জার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হন বার্বি। প্রাণে বাঁচালো গেল না তাঁকে। ২০২২ সালে বার্বি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা তথা গায়ক কুন জুন ইউপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাইওয়ানে একটি কনসার্টে পরিচয় হয় দুজনের। সেই থেকে প্রেম এবং বিবাহ। যদিও এটি বার্বির দ্বিতীয় বিবাহ। এর আগে চিনের এক উদ্যোগপতি ওয়াং জিয়াওফেইয়ের সঙ্গে বিয়ে সেরেছিলেন। ১১ বছর পর সেই সম্পর্কে ইতি টেনে ২০২১ সালে আদালা হয়ে যান বার্বি এবং ওয়াং।

প্রয়াত তাইওয়ান অভিনেত্রী বার্বি সুঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement