Shubhangi Atre Breaks Down:অভিনেতা দীপেশ ভানের স্মরণ সভায় কান্নায় ভেঙ্গে পরলেন অভিনেত্রী শুভাঙ্গী আত্রে

Photo Credit_Instagram

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'ভাবিজি ঘর পর হ্যায়' (Bhabhiji Ghar Par Hain) এর  পরিচিত মুখ দীপেশ ভান (Deepesh Bhan) প্রয়াত হয়েছেন ২৩ জুলাই।  'ভাবিজি ঘর পর হ্যায়' ধারাবাহিকে দীপেশ ভান 'মালখান' নামক চরিত্রে অভিনয় করতেন। মৃত্যুর দিন সকালে ক্রিকেট খেলছিলেন অভিনেতা, সেই সময়েই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। কাছের এক হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।মাত্র ৪১ বছর বয়সে জীবনাবসান ঘটে অভিনেতার। তাঁর এই অকাল প্রয়াণ মেনে নিতেন পারেননি তাঁর সহঅভিনেতারা। আজ তাঁর বাড়িতে স্মরণ সভায় শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন শুভাঙ্গী আত্রে। শুভাঙ্গী ভাবিজি ঘর পর হ্যায় ধারাবাহিকে আঙ্গুরী ভাবি-র (Angoori Bhabhi) চরিত্রে অভিনয় করতেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement