Sohail Khan-Seema Sajdeh: আরবাজ মজে দ্বিতীয় সংসারে, সলমনের অপর ভাই সোহেল সন্তানদের জন্য প্রাক্তন স্ত্রী সীমাকে নিয়ে উড়ে গেলেন লন্ডনে
তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বহু আগে। তবুও সন্তানদের জন্য মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায় সোহেল খান (Sohail Khan) এবং সীমা সচদেভকে (Seema Sajdeh)। এবারও তার অন্যথা হল না। সোহেল এবং সীমা তাঁদের ২ সন্তানকে নিয়ে লন্ডনে বেড়াতে চলে যান। আর সেখান থেকেই তাঁরা পোস্ট করতে থাকেন একের পর এক ছবি। সোহেল এবং সীমার বিচ্ছেদ নিয়ে তেমন কোনও আলোচনা বা সমালোচনা কোনওভাবেই শোনা যায়নি। মত না মেলায় তাঁরা নিজেদের রাস্তা পৃথক করেছেন। দুজনে পৃথক হলেও সন্তানদের জন্য প্রায় সময়ই বলিউডের এই জুটিকে একসঙ্গে দেখা যায়। প্রসঙ্গত সলমনের Salman Khan's Brother) অন্য ভাই আরবাজ খানের সঙ্গেও তাঁর প্রথম স্ত্রী মালাইকার বিচ্ছেদ হয়েছে। তবে ছেলে আরহানের জন্য আগে মাঝে মধ্যে একসঙ্গে দেখা যায় আরবাজ এবং মালাইকাকে। বর্তমানে সুরা খানকে বিয়ে করে আরবাজ ঘোরতর সংসারী। আর কিছুদিনের মধ্যে দ্বিতীয়বার বাবাও হতে চলেছেন আরবাজ খান। তবে বিচ্ছেদের পর এখনও পর্যন্ত দ্বিতীয় সংসার পাততে দেখা যায়নি সোহেল খান কিংবা সীমা সচদেভকে।
দুই ছেলের সঙ্গে লন্ডনে ঘুরছেন সোহেল খান এবং সীমা সচদেভ...
View this post on Instagram
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)