Arbaaz Khan-Sshura Khan: আরবাজ-সুরা মেয়ের নাম রাখলেন সিপারা, সলমন খানের বাড়িতে খুশির ছোঁয়া

Arbaaz Khan, Sshura Khan (Photo Credit: Instagram)

আরবাজ খান (Arbaaz Khan ) এবং সুরা খানের  (Sshura Khan) মেয়ের নাম প্রকাশ্যে এল। বাবা এবং মায়ের নাম মিশিয়ে খান পরিবারের এই নতুন সদস্যের নাম রাখা হয়েছে সিপারা খান (Sipaara Khan)। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে আরবাজ খান এবং সুরা খান সদ্যোজাতর নাম প্রকাশ করেন। আরবাজ এবং সুরার মেয়ের নাম প্রকাশ্যে আসতেই, তাঁদের ভালবাসা জানান বহু অনুরাগী।

মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের সংসার ভেঙে আরবাজ খান বিয়ে করেন সুরা খানকে। রবীনা ট্যান্ডনের রূপটান শিল্পী সুরা খানকে একেবারে ঘনিষ্ঠ এবং পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন আরবাজ। বিয়ের কয়েক মাসের মধ্যেই সুরা খানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসে। যা নিয়ে উচ্ছ্বসিত খান পরিবারে আগমন হল এবার নতুন সদস্য়ের। যার নামও প্রকাশ করলেন আরবাজ এবং সুরা।

প্রসঙ্গত আরবাজ খান এবং মালাইকা অরোরার এক সন্তান রয়েছে। যার নাম আরহান খান।

মেয়ের নাম প্রকাশ করলেন আরবাজ খান এবং সুরা খান...

 

 

View this post on Instagram

 

A post shared by sshura Khan (@sshurakhan)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement