Teaser of Cirkus: মুক্তি পেল রণবীর সিং অভিনীত পিরিয়ড কমেডি ফিল্ম 'সার্কাস'এর টিজার, ছবি মুক্তি বড়দিনে (দেখুন ভিডিও)

উইলিয়াম শেক্সপিয়রের নাটক দ্য কমেডি অফ এররস অবলম্বনে নির্মিত এই ছবিতে রয়েছেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, জনি লিভার, সঞ্জয় মিশ্র এবং আরো অনেকে

Circus teaser Photo Credit: Youtube@T-Series

আজ (২৮ নভেম্বর)  মুক্তি পেল রণবীর সিং অভিনীত পিরিয়ড কমেডি ছবি 'সার্কাস' এর টিজার। কিন্তু আর পাঁচটা সাধারণ টিজারের মত এ টিজার নয়, এই টিজারে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। তাই একে একটি টিজার কাম চরিত্র  ঘোষণার মতো দেখায়। টিজারে রণবীর সিং এবং বরুণ শর্মার দ্বৈত ভূমিকায় দেখা গেছে।  উইলিয়াম শেক্সপিয়রের নাটক দ্য কমেডি অফ এররস অবলম্বনে নির্মিত এই  ছবিতে রয়েছেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, জনি লিভার, সঞ্জয় মিশ্র এবং আরো অনেকে।ছবির সমস্ত চরিত্র একসঙ্গে বসে ছবিটি নিয়ে গল্প বলছেন, কবে ছবি মুক্তি পাবে, কবে মুক্তি পাবে ট্রেলার। চলুন একঝলকে দেখে নেওয়া যাক ছবির সেই টিজার

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement