Rakhi Sawant Video: নিজের কিডনি বিক্রি করে দিলেন রাখি সাওয়ান্ত? তাও আবার সলমনের জন্য?
তিনি যখনই ক্যামেরার সামনে হাজির হন, বোমা ফাটাতে শুরু করেন। এবারও তার অন্যথা হল না। বুঝতেই পারছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তের কথা বলা হচ্ছে। এবার দুইবাই থেকে ফিরে সলমন খানকে (Salman Khan) নিয়ে বোমা ফাটালেন রাখি।
পাপারাৎজ়ির সামনে হাজির হয়ে রাখি সাওয়ান্ত বলেন, তিনি নিজের দুটো কিডনি বিক্রি করে দিয়েছেন। কিডনি বিক্রি করে, তিনি সলমনের জন্য বড় আংটি কিনেছেন। এরপর রাখি আরও বলেন, সলমন খানের জন্য কিডনি কেন, তিনি সব কিছু বিক্রি করে দিতে পারেন।
দুবাই থেকে ফেরার পর পরিচালক অভিনব কাশ্যপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাখি (Rakhi Sawant)। তিনি বলেন, অভিনবকে তিনি যেখানে দেখতে পাবেন, সেখানে 'চপ্পল দিয়ে পেটাবেন'। পাশাপাশি সলমন খান 'ভগবান'। তাই তাঁর বিরুদ্ধে কোনও কথা তিনি শুনতে চান না বলেও জানান রাখি।
আরও পড়ুন: Salman Khan: কোটি কোটি টাকা? বিগ বসে সলমনের পারিশ্রমিক কত? বড় খবর প্রকাশ করলেন প্রযোজক
শুনুন কী বললেন রাখি সাওয়ান্ত...
View this post on Instagram