Rakhi Sawant Health Update: শনিতেই টিউমার অস্ত্রোপচার, ওটি-তে যাওয়ার আগে রাখি সাওয়ান্তের ভিডিয়ো তুলে ধরলেন প্রাক্তন স্বামী রীতেশ
এই কঠিন সময়ে রাখির ছায়াসঙ্গী হয়ে রয়েছেন তাঁর প্রথম প্রাক্তন স্বামী রীতেশ। অন্যদিকে দ্বিতীয় প্রাক্তন স্বামী আদিল খান দুরানি প্রথম থেকেই অভিনেত্রীর অসুস্থতাকে 'নাটক' বলে কটাক্ষ করে আসছেন।
রাখি সাওয়ান্তের অসুস্থতা নিয়ে নানা জলঘোলা হলেও শেষমেশ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অভিনেত্রীর অসুস্থতার খবরে নিশ্চয়তা দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এক সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, সেখানে ভর্তি রয়েছেন রাখি। ১৮ মে শনিবার তাঁর অস্ত্রোপচার হবে। জানা হয়েছে, জরায়ুতে টিউমার রয়েছে অভিনেত্রীর। এদিন টিউমার অস্ত্রোপচারের জন্যে রাখিকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী রীতেশ কুমার। এই কঠিন সময়ে রাখির ছায়াসঙ্গী হয়ে রয়েছেন তাঁর প্রথম প্রাক্তন স্বামী রীতেশ। অন্যদিকে দ্বিতীয় প্রাক্তন স্বামী আদিল খান দুরানি প্রথম থেকেই অভিনেত্রীর অসুস্থতাকে 'নাটক' বলে কটাক্ষ করে আসছেন।
অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে রাখিকে...
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Weather Forecast Of Bengal: আগামী ১৮ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঢুকবে বর্ষা, পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর
Air India Plane Crash: ফোনের শেষ লোকেশন মেঘানিনগরের আশেপাশে, বিমান দুর্ঘটনার দিন থেকে নিখোঁজ চলচ্চিত্র পরিচালক, দুশ্চিন্তায় পরিবার
Advertisement
Advertisement
Advertisement